ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০২ মে ২০২৬ সময়: ০২:০৪:৩৯
নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মটর শ্রমিক ইউনিয়ন, দোকান কর্মচারী ইউনিয়ন, বিএনপির শ্রমিক দল, জামায়াতের শ্রমিক সংগঠন, ফুলবাড়ী হোটেল শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানারে র্যালী ও আলোচনাসভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
ফুলবাড়ী দোকান কর্মচারী ইউনিয়নের ব্যানারে র্যালী শেষে রাবেয়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. হামিদুল হক এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল, গনসংহতি আন্দোলনের ফুলবাড়ী উপজেলা শাখার সদস্য সচিব মোত্তালিব হোসেন পাপ্পু, এসময় দোকান কর্মচারী ইউনিয়নেরর সাধারণ সম্পাদক ফরিদ আলীসহ সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
অপরদিকে মটর শ্রমিক ইউনিয়নের ব্যনার সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যা লী বের করা হয়। র্যা লী শেষে বাস স্ট্যান্ডের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মহসিন আলী সরকার, সদস্য সচিব বুলবুল আহমেদ, শ্রমিক নেতা মন্তাজ আলীসহ অনেকে। এসময় সভায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
No Comment Yet