অপরিবর্তিত থাকছে এলপিজির দাম 

ঢাকা, ৩ মে, ২০২৬ (বাসস): ভোক্তাপর্যায়ে মে মাসের জন্য প্রতি ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মুসকসহ ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। 

এছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৯ দশমিক ৫২ টাকায় সমন্বয় করতে আদেশ দেওয়া হয়েছে।

আজ রোববার বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যা আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।

বিইআরসি জানায়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাক অপরিবর্তিত থাকবে।

0%
0%
No Comment Yet