রাজস্ব ভবনে প্রবেশে দাপ্তরিক পরিচয়পত্র বাধ্যতামূলক

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে প্রবেশের ক্ষেত্রে আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ বেড়ে যাওয়ায় নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় রাজস্ব ভবনে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে রাজস্ব বোর্ড ও ভবনের অন্যান্য দপ্তরে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দাপ্তরিক পরিচয়পত্র ব্যবহার করে রাজস্ব ভবনে প্রবেশের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

0%
0%
No Comment Yet