‘নামাজ মুমিনের মেরাজ’— এটি কি বিশুদ্ধ হাদিস?
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৫ মে ২০২৬ সময়: ১৭:৫৪:৪৫
নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর একটি এবং মুমিনের আত্মিক উন্নতির সবচেয়ে বড় মাধ্যম। আমাদের সমাজে ‘নামাজ মুমিনের মেরাজ’—এই উক্তিটি খুবই পরিচিত। অনেকেই এটিকে হাদিসের ভাষ্য মনে করে থাকেন, আসলেই এটি কি বিশুদ্ধ হাদিস?
‘নামাজ মুমিনের মেরাজ’—হাদিস কি?
‘নামাজ মুমিনের মেরাজ’ কথাটি একটি প্রসিদ্ধ উক্তি হলেও এটি কোনো হাদিস নয়। হাদিসের নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ কিতাবসমূহে এ বাক্যটি সরাসরি পাওয়া যায় না। তাই একে হাদিস হিসেবে উল্লেখ করা সঠিক নয়; বরং এটি একটি অর্থবহ বক্তব্য বা প্রচলিত উক্তি হিসেবে বলা উচিত।
উক্তিটির মর্মার্থ
যদিও এটি হাদিস নয়, তবে এর অর্থ সম্পূর্ণ ভিত্তিহীন নয়। বরং বিভিন্ন সহিহ হাদিসে নামাজের যে মর্যাদা ও গুরুত্ব বর্ণিত হয়েছে, সেখান থেকে এই কথার মর্ম বোঝা যায়— নামাজের মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভ করে।
সহিহ হাদিস থেকে প্রমাণ
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
এ প্রসঙ্গে একটি সহিহ হাদিস উল্লেখযোগ্য—
إِذَا قَامَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ
‘তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে।’ (বুখারি ৪১৩)
সুতরাং ‘নামাজ মুমিনের মেরাজ’ কথাটি সরাসরি হাদিস নয়, তবে এর অর্থ সহিহ হাদিস দ্বারা সমর্থিত। তাই এটি হাদিস হিসেবে নয়, বরং একটি সুন্দর ও তাৎপর্যপূর্ণ উক্তি হিসেবে ব্যবহার করাই অধিক যথাযথ।
No Comment Yet