দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

রোববার (১০ মে) রাতে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। বিষয়টি আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬’-এ অংশ নেবেন তিনি।

সফরকালে আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণসংক্রান্ত বিভিন্ন সেশনে অংশ নেওয়ার পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন আসিফ মাহমুদ। এ সময় প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রবাসী সমাজের ভূমিকা নিয়েও আলোচনা হবে।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

এ ছাড়া এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক ও কমিউনিটি কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

সফর শেষে আগামী ১৯ মে রাতে দেশে ফেরার কথা রয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার।

0%
0%
No Comment Yet