রাজধানীতে কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ সময়: ১৫:০৩:৪৩
রাজধানীর কামরাঙ্গীরচরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রকি (২৫) নামে এক মুদি দোকানের কর্মচারীকে হত্যা করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে কামরাঙ্গীরচর বড় গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরি আশরাফাবাদ হাই স্কুলের সামনে ঘটনাটি ঘটে। নিহত রকির বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুধখালি গ্রামে। বর্তমান কামরাঙ্গিরচড় চেয়ারম্যান বাড়ি মোড় বড়গ্রাম এলাকায় থাকেন।
নিহত রকির বাবা আবু সাঈদ বলেন, ভোরে খবর পাই কে বা কারা রকিকে ছুরিকাঘাত করার পর তাকে ঢাকা মেডিকেল কলে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে রকির মরদেহ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রকির দুই পায়ে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কামরাঙ্গীরচর থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বিজ্ঞাপন
anjara world
No Comment Yet