তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না: মনিরুল হক

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, ‘কুমিল্লা গড়ার জন্য আমাকে একটাবার সুযোগ দিন, আমি আপনাদের হতাশ করব না। আপনারা আমাকে কাজে লাগান। আমি ভাল কামলা। ’

বৃহস্পতিবার বিকেলে নগরীর পূবালী চত্বরে নির্বাচনী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের কাছ থেকে একটা ভোট ছাড়া আর কিছু চাই না।  আমার ৬৩ বছরের রাজনীতিতে ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, বাংলাদেশের আমল, বিএনপির আমল, জাতীয় পার্টির আমল, ফ্যাসিস্ট আমলের রাজনীতি পর্যালোচনা করে, দলের প্রতি আমার আনুগত্য, দেশের প্রতি চিন্তা, কুমিল্লা নিয়ে স্বপ্ন, ধানের শীষ নিয়ে দেশ গড়ার অঙ্গিকারে তারেক জিয়া আমাকে ধানের শীষ থেকে মনোনীত করেছে।  সেজন্য দলের প্রতি কৃতজ্ঞতা জানাই। ’

তিনি আরো বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধে লোক পাঠিয়েছি, পরবর্তী ১৫ বছর দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে ফ্যাসিস্টদের বিরুদ্ধে আমি আমার পরিবার নিয়ে লড়াই করেছি। তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে আমি বিএনপিতে যোগ দিয়েছি।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

মনিরুল হক বলেন, ‘তারেক রহমান বলেছিল, এই দেশের জন্য যুগে যুগে অনেক মহানায়ক জীবন দিয়েছে। আমার বাবাও জীবন দিয়েছে, আমিও সেই রাস্তা বেছে নিলাম। সেই বক্তব্যের পর আমি তারেক জিয়াকে আমার নেতা হিসেবে মেনে নিয়েছি। আমি সহজ ভাষায় বলতে পারি, তারেক জিয়া আছে যতদিন, দেশ পথ হারাবে না ততদিন।’

মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা অঞ্চল) অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।  বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাইমুল হক রিঙ্কু, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন, জেলা ছাত্রদলের সাবরক আহ্বায়ক তোফায়েল আহমেদ, জেলা  স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুনসহ আরও অনেকে।

0%
0%
No Comment Yet