জিবুর অফিসিয়াল ফেসবুক পেজ নিয়ে যা জানা গেলো!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাহেন্দ্রক্ষণে এক ভিন্নধর্মী আলোচনার জন্ম দিয়েছে তাঁর পরিবারের আদরের পোষা বিড়াল ‘জিবু’ (জেবু)। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান ও তাঁর পরিবারের সঙ্গে এই সাইবেরিয়ান বিড়ালটিও আজ ঢাকায় পা রাখছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জিবুর নিজস্ব ফেসবুক পেজ।

হালকা মেজাজ এবং কৌতুকপূর্ণ (স্যাটায়ার) ধাঁচে সাজানো এই পেজটি ইতিমধ্যেই নেটিজেন ও বিড়ালপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বিএনপির কনটেন্ট জেনারেশন টিমের (সিজিটি) প্রধান সাইমুম পারভেজ পেজটির নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছেন। মূলত তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের প্রিয় এই পোষ্যটি এখন রাজনৈতিক গণ্ডি ছাপিয়ে সাধারণ মানুষের কৌতূহলের বিষয়ে পরিণত হয়েছে।

চলতি বছরের শুরুর দিকে তারেক রহমানের মোবাইলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা জিবুর একটি ছবি ভাইরাল হওয়ার পর থেকেই এটি আলোচনায় আসে। পরবর্তীতে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বিড়ালটির প্রতি তাঁর পরিবারের গভীর মমতার কথা উল্লেখ করে বলেছিলেন, "বিড়ালটি মূলত আমার মেয়ের, কিন্তু এখন এটি আমাদের সবার প্রিয় হয়ে উঠেছে।"

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় নির্বাসনে থাকার পর সপরিবারে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। রাজনৈতিক গাম্ভীর্যের মাঝে জিবুর এই দেশে ফেরার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পশলা বিনোদন ও মানবিক আবহ তৈরি করেছে।

0%
0%
No Comment Yet