নাটোরে স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ১০ মে ২০২৬ সময়: ১৬:২১:৫৮
নাটোর, ১০ মে, ২০২৬, (বাসস) : জেলার বড়াইগ্রামে রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩২ লাখ টাকা।
আজ রোববার দুপুরে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ নতুন স্কুল ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য আজিজ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন করলেই চলবে না, নৈতিক জ্ঞানও অর্জন করতে হবে।
উঠতি বয়সী শিক্ষার্থীরা মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
কিশোর শিক্ষার্থীরা রাতেও লেখাপড়া বাদ দিয়ে হাট-বাজারে ঘোরাফেরা করে। শিক্ষার্থীরাই আমাদের ভবিষ্যৎ।
তাই অভিভাবক ও শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে মাদকমুক্ত উন্নত জাতি গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে।
No Comment Yet