সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এ দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে শরিক হন। 

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।  

বিজ্ঞাপন

Anjara World Shop

গত ৭ মে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

0%
0%
No Comment Yet