মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত 

মেহেরপুর, ২৩ মে ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার বন্দর গ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে  মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. শোভন (২০) ও নয়ন আহমেদ (১৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।  গতকাল শুক্রবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শোভন সদর উপজেলার বন্দর ক্লাবপাড়া এলাকার আমিনুল ইসলামের পুত্র এবং নয়ন মেহেরপুর শহরের খন্দকার পাড়ার হাফিজুর রহমানের পুত্র।

স্থানীয়রা জানান, শোভন ও নয়ন মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে মুজিবনগরের দিকে যাচ্ছিলেন। পথে বন্দর এলাকায় পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা কলাবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

Anjara World Shop

স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

0%
0%
No Comment Yet