"অপারেশন ডেভিল হান্ট" ফেজ-২ অভিযানে অস্ত্র ও গুলি সহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার হোমনা উপজেলার ছয়ফুল্লাহকান্দি গ্রামে অভিযান চালিয়ে ২ টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ মো. সোহাগ (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোর ৬টার দিকে  উপজেলার ছয়ফুল্লাহ কান্দি মাথাভাঙা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো.সোহাগ উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাহকান্দি গ্রামের তারু মিয়ার ছেলে। 

থানা সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে  ছয়ফুল্লাহকান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান চালিয়ে মো.সোহাগকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০২টি পিস্তল ও  ১১ রাউন্ড তাজা গুলি সহ ১৪ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান,দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি,অবৈধ অস্ত্র উদ্ধার,সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে "অপারেশন ডেভিল হান্ট",ফেইজ - ২ অভিযানে তাকে গ্রেপ্তার করে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

0%
0%
No Comment Yet