এপস্টিন নথিতে নাম আসায় মিন্টুর মনোনয়ন বাতিল দাবী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ সময়: ০৮:০৪:৫২
এপস্টিন নথিতে নাম আসায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফেনী-৩ আসনে ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের দাবীতে ফেনী শহরে বিক্ষোভ করেছে ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার বাদ আসর শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমানের পরিচলানায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আবু সাইদ সুমন।
এসময় জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট জামাল উদ্দিন, ছাত্রত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুক ও জেলা সভাপতি আবু হানিফ হেলাল প্রমুখ বক্তব্য রাখেন। আবু সাইদ সুমন বলেন, “এই ফেনীতে কোন সন্ত্রাসীর স্থান হবে না।
বিজ্ঞাপন
Anjara World Shop
এইখানে কোন চাঁদাবাজের স্থান হবে না। আপনারা দেখেছেন,বিএনপি যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের ৪৯ শতাংশ প্রার্থী ঋণখেলাপী। তারা যদি কোনোভাবে আসতে পারে তাহলে এদেশের ব্যাংকগুলোকে লুটপাট করে ভঙ্গুর করে ফেলবে। আমরা আব্দুল আউয়াল মিন্টুর মত ঋণখেলাপীদেরকে আমাদের প্রতিহত করতে হবে।”
No Comment Yet