ইনানী সৈকতে অভিযান: ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ 

কক্সবাজার, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের ইনানী এলাকায় অভিযান চালিয়ে চারতলা বিশিষ্ট একটি রিসোর্ট ভবনসহ ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আজ কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর ও আনসার বাহিনী এ অভিযান চালায়। 

অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম। তিনি বলেন, এটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চলমান অভিযানের অংশ। 

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet