মধ্যরাতে ছিন্নমুল মানুষদের পাশে নীলফামারী জেলা প্রশাসক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:১৬:৪২
কনকনে শীতের কবলে উত্তরের তিস্তা নদী বিধৌত নীলফামারী। নীলফামারীতে ছিন্নমুল মানুষদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে (২৫ ডিসেম্বর) শহরের বাসটার্মিনাল ও রেলস্টেশনে রাত যাপন করা মানুষদের শীত নিবারণে দেয়া হয়েছে একটি করে কম্বল।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান মধ্যরাতে রেলস্টেশনের প্লাটফর্মে ও বাসটার্মিনালে শুয়ে থাকা মানুষদের গায়ে কম্বল তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া ও সহকারী কমিশনার রায়হান উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, কনকনে শীতে কষ্ট পাচ্ছেন অসহায় ছিন্নমুল মানুষরা। তাদের পাশে দাঁড়াতে আমরা কম্বল বিতরণের উদ্যোগ নেই। এক রাতেই প্রায় এক’শ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতার্তদের জন্য এ রকম উদ্যোগ চলমান থাকবে বলে জানান ডিসি।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রসঙ্গত নীলফামারী জেলার ছয় উপজেলা শীতার্তদের জন্য ৩৬লাখ টাকা এবং ৭হাজার ৫’শ কম্বল এসেছে বিতরণের জন্য।
No Comment Yet