চবিতে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল সেমিনার ও সঙ্গীতানুষ্ঠান

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আগামীকাল বুধবার সেমিনার ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

আগামীকাল সকাল ১০টা থেকে শুরু প্রথম পর্বের সেমিনারে ‘দেশপ্রেম, মানবতাবোধ এবং গণজাগরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চবি’র বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। 

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, অধ্যাপক ড. তাসলিমা বেগম এবং চবি’র নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন।

বিজ্ঞাপন

Anjara World Shop

সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সঙ্গীত বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে বিশেষ পরিবেশনা থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, নাট্যকলা বিভাগের সভাপতি ফাহমিদা সুলতানা তানজী এবং সঙ্গীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ।

0%
0%
No Comment Yet