নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

নওগাঁ, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে আজ ৪টি পৃথক গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার দুপুর ১টায় হাঁসাইগাড়ী ইউনিয়নে ভুতুলিয়া মোজামের বাড়ি সংলগ্ন এলাকা থেকে চকআবরশ দত্তপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন, নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

১ হাজার ৪৫০ মিটার দৈর্ঘ্য সড়কটি মোট ১ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৩০৯ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নওগাঁ সদর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

সদর উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ বাসসকে বলেন, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু পরে পর্যায়ক্রমে ১ কোটি ১৮ লাখ ৪৭ হাজার ৪৪২ টাকা ব্যয়ে ১ হাজার ৩৫ মিটার দূরত্ব ভূতুলিয়া থেকে মাকনা কোমল গোটা সড়ক গ্রামীণ সড়ক,  ১ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ২২৫ টাকা ব্যয়ে ১ হাজার  মিটার দৈর্ঘ্যের ভবানীনগর ব্রীজ থেকে নামা কূজাগাড়ি গ্রামীণ সড়ক এবং ১ কোটি ১ লাখ ১৩ হাজার ৪১ টাকা ব্যয়ে ৮শ’ ৫০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট ভীমপুর বাজার থেকে সোনার পড়া গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

0%
0%
No Comment Yet