চুয়াডাঙ্গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন

চুয়াডাঙ্গা, ৩০ মে, ২০২৬ (বাসস) : জেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৮ টায় স্থানীয় সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।  এর আগে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনসমুহের নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করেন।

বেলা সাড়ে ১১ টায় সাহিত্য পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও  তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। 

দিবসটি উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দুপুরে  শহরের বিভিন্ন স্থানে গরীব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে । 

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet