ফ্রান্সে এআই খাতে ৮৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংক

ঢাকা, ৩১ মে, ২০২৬ (বাসস) : জাপানি প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক; ফ্রান্সে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অবকাঠামো গড়ে তুলতে ৮৭.৫ বিলিয়ন ডলার (প্রায় ৭৫ বিলিয়ন ইউরো) বিনিয়োগ করবে বলে জানিয়েছেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা মাসায়োশি সোন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সফটব্যাংকের প্রতিষ্ঠাতা মাসায়োশি সোন ফরাসি সাপ্তাহিক পত্রিকা লা ট্রিবিউন দিমাঞ্চ বলেন, ‘এটি ইউরোপে কৃত্রিম বুদ্ধিমত্তা-সম্পর্কিত অবকাঠামোতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিনিয়োগ হবে। এখাতে মোট ৭৫ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে। তিনি এই মন্তব্যটি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আয়োজিত একটি বিনিয়োগ সম্মেলনের আগে করেন।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

0%
0%
No Comment Yet