একগাদা ‘ইউরোপীয় চ্যাম্পিয়ন’ নিয়ে বিশ্বকাপে যাচ্ছে ইকুয়েডর
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০২ জুন ২০২৬ সময়: ০৯:১৮:৩১
এই তালিকায় সর্বাগ্রে থাকবেন সবশেষ ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির মিডফিল্ডার মোইসেস কাইসেদো এবং টানা ২ চ্যাম্পিয়ন্স লিগজয়ী প্যারিস সেন্ট-জার্মেইঁর উইলিয়ান পাচো। তারাই এবারের বিশ্বকাপে ইকুয়েডরকে নেতৃত্ব দেবেন।
পাচো সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। তিনি এখন এই গৌরব নিয়েই বিশ্বকাপে নামবেন।
এই দলে আরও এক চ্যাম্পিয়ন আছেন। পিয়েরো হিনকাপিয়ে আর্সেনালের হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ। তিনি এই দলে জায়গা পেয়েছেন। যদিও শনিবার বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তার দল আর্সেনাল হেরে যায়।
এদিকে এনার ভালেন্সিয়া তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবেন। তার বয়স এখন ৩৬ বছর।
ইকুয়েডর এবার গ্রুপ ‘ই’-তে আছে। ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভরি কোস্টের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। ২০ জুন কানসাস সিটিতে তারা মাঠে নামবে কুরাসাওয়ের বিপক্ষে। কুরাসাও এবার প্রথমবার বিশ্বকাপ খেলছে। এরপর ২৫ জুন নিউ জার্সিতে জার্মানির মুখোমুখি হবে ইকুয়েডর।
২০২২ সালে কাতার বিশ্বকাপে ইকুয়েডর গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। এবার তারা সেই ব্যর্থতা ঘোচাতে চায়।
ইকুয়েডরের পূর্ণ স্কোয়াড:
No Comment Yet