জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সময়: ০০:০৬:১১
ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ (বাসস) : জয় দিয়ে পাকিস্তান সফরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।
আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৩০ রানে হারিয়েছে স্বাগতিক পাকিস্তানকে।
ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১৭ রান করে বাংলাদেশ।
দলের হয়ে সাদিয়া আক্তার ৩৪, নিশিতা আক্তার নিশি ২৩ এবং সাদিয়া ইসলাম-শ্রাবনী রানি সমান ১২ রান করে করেন।
পাকিস্তানের মাহনুর জেব ৩ উইকেট নেন।
বিজ্ঞাপন
anjara world
জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন কমল খান।
বাংলাদেশের পক্ষে নিশি ২টি, ফারজানা ইয়াসমিন-আফরিন মিম ও অদ্রিতা নওশিন ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন বাংলাদেশের নিশি।
No Comment Yet