ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে আজ (শনিবার) আজারবাইজানের বাকুর হোভসান কমপ্লেক্সে ওয়েলস অনূর্ধ্ব-১৫ দলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল।

ম্যাচে দুই দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে কেউই গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল।

বাংলাদেশ রয়েছে ‘জি’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ফিজি, বুরুন্ডি, ইন্দোনেশিয়া, পর্তুগাল ও ওয়েলস।
আগামীকাল রোববার দ্বিতীয় ম্যাচে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর সোমবার ২৬ অক্টোবর বুরুন্ডি ও ফিজির বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

এবারই প্রথমবারের মত অনূর্ধ্ব-১৫ বয়সভিত্তিক এই বিশ্বকাপের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। এবারের আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। অনেকটাই উৎসবের আয়োজনে সাজানো এই টুর্ণামেন্টে তরুণদের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি ও সব দেশকে বিশ্বকাপের আমেজে নিয়ে আসার একটি লক্ষ্যস্থির করেছে আয়োজকরা। যে কারনে ম্যাচের সময় কমিয়ে মাত্র ৪০ মিনিট করা হয়েছে। মাঠে খেলোয়াড়ের সংখ্যাও কমিয়ে আটজনে সীমাবদ্ধ রাখা হয়েছে।

0%
0%
No Comment Yet