চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন কোনাটে
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ১৪:১২:২৪
ঢাকা, ৯ জুন ২০২৬ (বাসস) : লিভারপুল ছেড়ে চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদের সাথে চুক্তিতে সম্মত হয়েছেন ফরাশি তারকা ইব্রাহিমা কোনাটে। ক্লাবের একটি ঘনিষ্ঠ সূত্র বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ রোববার রাতে ক্লাব সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত সপ্তাহে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সভাপতি নির্বাচিত হলে তার প্রথম রিক্রুটই হবেন ফরাশি এই সেন্টার-ব্যাক। একইসাথে তিনি কোচ হিসেবে হোসে মরিনহোকে আনারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্রমতে এই চুক্তির মেয়াদ হবে ২০৩০ সাল পর্যন্ত।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
২৭ বছর বয়সী কোনাটে ফ্রান্স জাতীয় দলের বেশ কয়েকজন সতীর্থের সাথে রিয়ালে যোগ দিবেন। যার মধ্যে রয়েছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, অরেলিয়েন টিচুয়ামেনি ও এডুয়ার্ডো কামাভিনগা। এদের মধ্যে একমাত্র কামাভিনগা বিশ^কাপ দলে ডাক পাননি।
No Comment Yet