টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে দুদল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

আজ একাদশে ফিরেছেন তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান ও শরীফুল ইসলাম।

আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রিস ও জশ লিটল।

0%
0%
No Comment Yet