২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৫ জুন ২০২৬ সময়: ২৩:৫১:৩১
ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯,৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন।
চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি।
বিজ্ঞাপন
Anjara World Shop
এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৬,৩১২ জন হাজিকে চিকিৎসা দিয়েছে, আর মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৫,৭১০ জন হাজিকে সেবা দিয়েছে।
No Comment Yet