শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ০৫ জুন ২০২৬ সময়: ২৩:৫২:৩৩
গাজীপুরের শ্রীপুরে বিশেষ অভিযান চালিয়ে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মায়ারানি রবিদাস (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মালিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মায়ারানি রবিদাসের বসতঘরের টিনশেড কক্ষ থেকে ২৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মায়ারানি রবিদাস মালিপাড়া এলাকার মৃত সৈয়া রবিদাসের স্ত্রী এবং ফেকু রবিদাসের মেয়ে। পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মদ জব্দ করে অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
শুক্রবার (৫ জুন) শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ২৪(খ) ধারায় একটি মামলা রুজু করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
No Comment Yet