যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. শামীমকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

 ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet