অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ সময়: ২২:৪৭:৫৯
ঢাকা, ৯ জুন, ২০২৬ (বাসস) : সন্তানের চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধের খরচ জোগাতে না পেরে এক অসহায় বাবার সাহায্যের আবেদনের বিষয়টি জানতে পেরে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
জানা গেছে, অসুস্থ সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছিলেন ওই বাবা। আর্থিক সংকটের কারণে সন্তানের চিকিৎসা ও ওষুধ কেনা নিয়ে চরম উদ্বেগে ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি ছাত্রদল নেতা তারিকের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা কামনা করেন।
অসহায় বাবার আবেদনে সাড়া দিয়ে তারিক মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে প্রয়োজনীয় অর্থ সহায়তা প্রদান করেন, যাতে শিশুটির চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হয়।
তারিক বিভিন্ন সময় অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করে থাকেন। শিক্ষা, চিকিৎসা এবং জরুরি প্রয়োজনেও তিনি নিয়মিত সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ বিষয়ে ঢাবির সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক তারিক বলেন, মানুষ মানুষের জন্য। সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি শিশুটির চিকিৎসার জন্য সহযোগিতা করতে। ভবিষ্যতেও এমন মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।
No Comment Yet