পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল প্রদান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সময়: ২০:৩৪:৪৬
পিরোজপুর, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলার মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে গতিশীলতা বাড়াতে ২০টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাম পুলিশদের হাতে এসব বাইসাইকেল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় বক্তারা বলেন, গ্রাম পুলিশ ও দফাদাররা তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের চলাচল সহজ করতে বাইসাইকেলগুলো সহায়ক হবে। এর মাধ্যমে গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা ও সরকারি সেবাসংক্রান্ত কার্যক্রম আরও গতিশীল হবে।
No Comment Yet