গণতন্ত্র রক্ষার সংগ্রামে সামনে থেকে বারবার নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া

ওয়ান ইলেভেন সময়ে খালেদা জিয়া বলেছিলেন, এই দেশ ও দেশের জনগণকে রেখে আমি কোথাও যাব না। এই দেশই আমার ঠিকানা। বেগম জিয়া নব্বইয়ের মতো করে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বারবার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামরুজ্জামান কামরুল। 

কামরুল আরও বলেন, দেশ যতবারই সংকটে পড়েছে, সংকট উত্তরণে বিএনপিই দেশকে আঁকড়ে ধরেছে। আর একাত্তরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পরই আপামর মুক্তিকামী জনগণ যুদ্ধে নামে এবং দেশকে হানাদার মুক্ত করে স্বাধীনতা অর্জন করে।

বিজ্ঞাপন

Anjara World Shop

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ও বড়দল উত্তর ইউনিয়ন বিএনপি আয়োজিত এই দোয়া মাহফিলে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন বাদাঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাহিদ আহমেদ। অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ দোয়ায় শরিক হোন। 

0%
0%
No Comment Yet