তুরাগে ছিনতাই মামলার দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার অটোরিকশা ও চাপাতি

রাজধানীর তুরাগ এলাকায় সংঘটিত ছিনতাই মামলার এজাহারনামীয় ও পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ।

এ সময় ছিনতাইকৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা এবং ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানান,আজ বৃহস্পতিবার (১১ জুন) তুরাগ থানায় একটি ছিনতাই মামলা (মামলা নং-০৩) রুজু হয়। মামলার অভিযোগে বলা হয়, বাদীর গ্যারেজের চালককে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet