পাইকগাছায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে দেশব্যাপী স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছাতেও পালিত হয়েছে উক্ত স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি।

আজ শুক্রবার সকাল ১০ টায় উক্ত কর্মসূচির উদ্ধোধন করেন প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet