আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী

চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসেন গভীর দুঃখ প্রকাশ করেছেন। 

সোমবার দুপুরে এ মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এই রায়ে আমার মনের ভেতরে কষ্ট রয়েছে। এর বাইরে আর কিছু বলতে চাই না।

রায়ে তিনি অসন্তুষ্ট কিনা? এ প্রশ্নের জবাবে আমির হোসেন বলেন, আমি আসলে খুব কষ্ট পাচ্ছি। আমার ক্লায়েন্ট সর্বোচ্চ সাজা পাচ্ছে— এ বিষয় তো আমাকে কষ্ট দেবেই।

এই মামলায় আপিলের সুযোগ আছে কিনা? এ প্রশ্নের জবাবে শেখ হাসিনার পক্ষে নিয়োজিত এই আইনজীবী বলেন, আমার পক্ষে এ মামলায় আপিল করার সুযোগ নেই। আমার ক্লায়েন্ট স্বেচ্ছায় আত্মসমর্পণ না করা কিংবা গ্রেফতার হওয়ার আগপর্যন্ত আপিলের কোনো সুযোগ নেই।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন দিয়েছেন আদালত। দুটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। 

0%
0%
No Comment Yet