তারেক রহমানকে স্বাগত জানালেন মিজানুর রহমান আজহারী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে জন্মভূমিতে স্বাগত জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারী। বৃহস্পতিবার দুপুর ২টা ১৯ মিনিটে তিনি ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, “সুদীর্ঘ ১৮ বছর পর জনাব তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে স্বাগত। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার প্রত্যাবর্তন। মসৃণ হোক আপনার পথচলা।”

এর আগে সকাল ১১টা ৪০ মিনিটে সিলেটের বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হন। বাসটি বিশেষভাবে সাজানো, দুপাশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং দলের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় প্রতিকৃতি রয়েছে, জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত।

এক্সপ্রেসওয়ে এলাকায় দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। এরপর তারেক রহমান মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পরে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

0%
0%
No Comment Yet