বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর চার সদস্যের একটি প্রতিনিধিদল।

আজ রোববার (১৪ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব লরেইন-এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. থমাস লেকক। প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল এক্সপেরিমেন্টেশন বিভাগের ইঞ্জিনিয়ার ইয়ানিক লেদোরে এবং পিএইচডি গবেষক ক্যাটেরিনা সামিওতাকি। এ সময় বাকৃবির ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

জানা যায়, ফ্রান্সের এই গবেষক দলটি বর্তমানে অধ্যাপক ড. মো. শাহজাহানের ফিশ ইকোফিজিওলজি ল্যাবরেটরিতে বন্য জেব্রাফিশ বিষয়ক চলমান একটি যৌথ গবেষণা প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সফর করছেন। গত ১১ জুন ২০২৬ তারিখে তারা বাকৃবিতে পৌঁছান এবং আগামী ১৭ জুন পর্যন্ত অবস্থান করবেন। এর আগে ২০২২ সালেও একই গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে তারা বাকৃবি সফর করেছিলেন। এটি তাদের দ্বিতীয় গবেষণা সফর।

বিজ্ঞাপন

Anjara World Shop

সাক্ষাৎকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ফ্রান্সের ইউনিভার্সিটি অব লরেইন-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং ভবিষ্যতে বিভিন্ন একাডেমিক সহযোগিতামূলক উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

0%
0%
No Comment Yet