লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সামরিক বাহিনী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ সময়: ২৩:০২:২২
ঢাকা, ২৪ জুলাই, ২০২৬(বাসস) : জার্মান নৌবাহিনী আগামী কয়েক দিনের মধ্যে লোহিত সাগর অঞ্চল থেকে তাদের দুটি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নেবে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক মুখপাত্র এএফপিকে নিশ্চিত করেছেন যে, মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলদা’ এবং রসদবাহী জাহাজ ‘মোজেল’ বর্তমানে জিবুতিতে অবস্থান করছে।
বার্লিন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে সম্ভাব্য একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে জাহাজ দুটি সেখানে পাঠানো হয়েছিল।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ এবং হরমুজ প্রণালীতে ‘নিকট ভবিষ্যতে অভিযান শুরুর কোনো সম্ভাবনা না থাকায়’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের মতে, অনির্দিষ্ট সময় ধরে জাহাজ দুটি ওই অঞ্চলে মোতায়েন রাখা হলে তাদের কারিগরি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বেড়েছে। বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে।
No Comment Yet