আগস্টের ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৮ কোটি ৭০ লাখ ডলার

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২ দশমিক ৬ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট একদিনেই প্রবাসীরা ৯ কোটি ৮০ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।

0%
0%
No Comment Yet