গাজায় ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ সময়: ০০:২৩:৩৯
গাজায় এক স্থানীয় হামাস কমান্ডারকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে দখলদাররা।
যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করতে থাকলেও সাম্প্রতিক হামলায় ওই কমান্ডারকে টার্গেট করা হয়।
ইসরায়েলের প্রকাশিত তথ্যে নিহত কমান্ডারের নাম আলা আল-হাদিদি হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি হামাসের প্রোডাকশন হেডকোয়ার্টারের সরবরাহ বিভাগের প্রধান ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, শনিবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে পরিচালিত হামলায় তাকে হত্যা করা হয়।
তবে এ ঘটনায় হামাস এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি।
আরব নিউজ সূত্রে জানা গেছে, শনিবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় বেশ কয়েকটি বিমান হামলা চালায়।
এনিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ‘এই হামলাগুলো চালানো হয় তখন, যখন হামাসের একজন যোদ্ধা ইসরায়েলি নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে।’
বিজ্ঞাপন
Shwapno Super Shop
তিনি দাবি করেন, ওই অভিযানে হামাসের পাঁচজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে।
গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শনিবারের ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এদিকে, হামাসের একটি প্রতিনিধি দল রোববার কায়রোতে গাজা যুদ্ধের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসেছে বলে এক মিসরীয় নিরাপত্তা সূত্র এবং একটি হামাস সূত্র জানিয়েছে।
No Comment Yet