যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য বড় সুখবর

যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড (পরিবারভিত্তিক) গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশি আবেদনকারীদের জন্য বড় ধরনের স্বস্তির খবর এসেছে। সম্প্রতি প্রকাশিত আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার এফ-২এ (F2A) শ্রেণিতে নজিরবিহীন অগ্রগতি লক্ষ্য করা গেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্য অনুযায়ী, এফ-২এ ক্যাটাগরিতে গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষার সময় এক লাফে প্রায় দেড় বছর কমেছে। এই শ্রেণির আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী এবং ২১ বছরের কম বয়সী অবিবাহিত সন্তানরা।

কাট-অফ তারিখে বড় পরিবর্তন ভিসা বুলেটিনে দেখা গেছে, এফ-২এ শ্রেণির চূড়ান্ত অনুমোদনের তারিখ (Final Action Date) ১ জানুয়ারি ২০২৫ থেকে এগিয়ে ২২ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে এই কাট-অফ তারিখ দেড় বছরের বেশি সময় এগিয়ে এসেছে। বাংলাদেশি আবেদনকারীরাও এই অগ্রগতির সুফল পাবেন।

 মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা বুলেটিনে প্রকাশিত চূড়ান্ত অনুমোদনের তারিখ মূলত নির্ধারণ করে যে, কোন অগ্রাধিকার তারিখের (Priority Date) আবেদনকারীদের অভিবাসন ভিসা ইস্যু করা হবে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

জাতীয় ভিসা কেন্দ্র (NVC) সূত্রে জানা গেছে, পরিবারভিত্তিক যেসব ভিসার সংখ্যা সীমিত, সেই শ্রেণিতে সাক্ষাৎকারের (Interview) জন্য আবেদনকারীর অগ্রাধিকার তারিখ অবশ্যই বর্তমান বা কার্যকর থাকতে হয়। তারিখ এগিয়ে আসায় এখন আরও বেশিসংখ্যক বাংলাদেশি আবেদনকারী দ্রুত সাক্ষাৎকারের ডাক পাবেন এবং গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে থাকবেন।

দীর্ঘদিন ধরে যারা পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে নেওয়ার অপেক্ষায় ছিলেন, এই বড় অগ্রগতির ফলে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা।

0%
0%
No Comment Yet