নান্দাইলে পাঁচ বোনের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও মারধরের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল খালেকের পাঁচ মেয়ে আম্বিয়া খাতুন, সুফিয়া খাতুন, নাজমা খাতুন, শাহিদা আক্তার ও ফাতেমা আক্তারের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাঁয়তারা ও মারধরের অভিযোগ উঠেছে ভাই আব্দুর রাশিদ গংদের বিরুদ্ধে।

উল্লেখিত ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী বোনেরা সংবাদ সম্মেলন করেছেন। শনিবার বিকালে নান্দাইল মডেল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ফাতেমা আক্তার।

তিনি বলেন, ২০২০ সালে বাবা আব্দুল খালেকের মৃত্যুর পর থেকে আমাদের পৈতৃক সম্পত্তি আমাদের ভাই আব্দুর রাশিদ দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। আমরা নিজেদের অংশ চাইতে গেলেই গালিগালাজ করে ও হুমকি দেয়। এ ঘটনায় অতীতেও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

ফাতেমা আক্তার আরও বলেন, শনিবার সকালে বাবা মৃত আব্দুল খালেকের বসতঘরে অবস্থানকালে অভিযুক্ত আব্দুর রাশিদ, তার স্ত্রী আয়শা, ছেলে আশিক এবং মৃত শাহজাহানের স্ত্রী নাদিরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আ: রাশিদ দা দিয়ে আমার মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। অন্য বোনেরা এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয়। পরে হুমকি দিয়ে তারা চলে যায়। তিনি বলেন,দায়ের আঘাতে আমার মাথায় তিনটি সেলাই লেগেছে। এ ঘটনায় আমার বড় বোন শাহিদা আক্তার

বিজ্ঞাপন

Anjara World Shop

নান্দাইল থানায় আ: রাশিদ সহ তাদের পাঁচ জনের অভিযোগ দায়ের করেন৷ আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বুঝে পেতে চাই। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ইয়াসের খান চৌধুরী এমপি’র হস্তক্ষেপ কামনা করছি।

মৃত আব্দুল খালেকের স্ত্রী হাজেরা খাতুন বলেন, আমার ছেলে আব্দুর রাশিদ স্থানীয় এক বিএনপি নেতার প্রভাব খাটিয়ে এমন অত্যাচার করছে। আমার মেয়েরা যেন তাদের প্রাপ্য সম্পত্তি বুঝে পায়, সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

0%
0%
No Comment Yet