সাংবাদিক রহমাত আলী বাবুল খন্দকারের মায়ের মৃত্যু 

ঢাকা, ২ অক্টোবর, ২০২৬ (বাসস) : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার রহমাত আলী বাবুল খন্দকারের মা রিজিয়া বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রিজিয়া বেগম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাত সাড়ে ১০টায় কলোনি বাজার জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

রহমাত আলী বাবুল খন্দকারের মায়ের মৃত্যুতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

0%
0%
No Comment Yet