২৮তম জাতীয় ক্রিকেট লীগ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ সময়: ২১:৩৬:৫৪
ঢাকা, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : সিলেটে শুরু হয়েছে ২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল)।
আজ সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেট বিভাগীয় দল ও ময়মনসিংহ বিভাগীয় দলের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে এবারের এনসিএলের পর্দা উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রশংসা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম। এই মাঠে ইতোমধ্যে অনেকগুলো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এখানকার চমৎকার পরিবেশে খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবেন বলে প্রত্যাশা করেন তিনি।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
কাইয়ুম আরও বলেন, এনসিএলে অতীতেও চ্যাম্পিয়ন হয়েছে সিলেট, আগামীতেও চ্যাম্পিয়ন হবে। সে লক্ষ্যেই সিলেট বিভাগীয় দল গঠন করা হয়েছে। দলের খেলোয়াড়রা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো ফলাফল অর্জনের চেষ্টা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
No Comment Yet