‘হিন্দু সম্প্রদায়কে কোনো রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত হতে দেয়া হবে না’

বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। কোনো দলের রাজনৈতিক স্বার্থে তাদের ব্যবহার হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন ও শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তারা।

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চায় তার দল। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি সংকটে সব ধর্মের মানুষ একসঙ্গে লড়াই করেছেন। দেশে কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চান না বলেও জানান তিনি।

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিভিন্ন সময়ে হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে এবং তাদের সম্পত্তি দখল করা হয়েছে। এসব কর্মকাণ্ডে জড়িতদের অশুভ শক্তি উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে বেদখল হওয়া সম্পত্তি ফিরিয়ে দিতে কাজ করবে এনসিপি।

তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষায় বর্তমান সরকারকেও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ বিষয়ে সংসদ ও রাজপথে সোচ্চার থাকার কথা জানান তিনি।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকদের অধিকার রক্ষায় সম্প্রতি ‘ন্যাশনাল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান অ্যালায়েন্স’ গঠন করেছে তার দল।

এ সময় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

0%
0%
No Comment Yet