পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য গ্রেপ্তার

পাবনার আমিনপুরে ৮০০ পিস ইয়াবাসহ সোহেল রানা নামে এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে কাজিরহাট স্পিডবোট ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোহেল রানা আমিনপুর থানার ত্রিমোহনী গ্রামের আবু বক্করের ছেলে। পুলিশ জানিয়েছে, চাকরিতে থাকাকালে ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানের নেতৃত্বে একটি দল কাজিরহাট ঘাট এলাকায় অবস্থান নেয়। পরে অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম-ঠিকানাও দিয়েছেন বলে জানান ওসি।

বিজ্ঞাপন

Anjara World Shop

ওসি আরও বলেন, সোহেলের দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

0%
0%
No Comment Yet