ফুলবাড়িয়ায় কালভার্ট ও ড্রেনের মুখ বন্ধ করে অবৈধ স্থাপনা, ভোগান্তির শঙ্কা

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পোস্ট অফিস রোড সংলগ্ন এলাকায় কালভার্টের মুখ ও ড্রেনের মুখ বন্ধ করে প্রায় ১.৫০ শতক সরকারি জায়গায় একটি অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এতে করে ওই এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কে নিয়মিত হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। সম্প্রতি একটি প্রভাবশালী মহল নিয়মনীতিকে তোয়াক্কা না করে কালভার্টের মুখ ও সংলগ্ন ড্রেনের মুখ আটকে পাকা স্থাপনা বা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করে। সরকারি জায়গা দখল করে ও ড্রেনেজ ব্যবস্থা বন্ধ করে এমন নির্মাণকাজের ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

​এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “ড্রেন ও কালভার্টের মুখ বন্ধ করে এভাবে সরকারি জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে পুরো এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা তৈরি হবে। সাধারণ মানুষের চলাফেরা এবং ড্রেনের পানি নিষ্কাশন সম্পূর্ণ বন্ধ হয়ে চরম দুর্ভোগ পোহাতে হবে।”

বিজ্ঞাপন

Anjara World Shop

​অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগ নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে এ ধরনের অবৈধ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

0%
0%
No Comment Yet