জামালপুরের নান্দিনায় ট্রেনের টিকিটের দাম বেশি আদায়ের অভিযোগে দুদকের অভিযান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ০৯:২৮:৪৯
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট বিক্রিতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ৫০ থেকে ১০০ টাকা আদায় ও যাত্রী হয়রানির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
দুদকের টিম প্রথমে যাত্রীবেশে স্টেশনে প্রবেশ করে কমিউটার ট্রেনের টিকিট বিক্রিসহ রেলওয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ সময় বেশ কিছু অনিয়ম পরিলক্ষিত হয়।
পরে উপস্থিত যাত্রী ও সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলে টিম জানতে পারে, কমিউটার ট্রেনের প্রতিটি টিকিটের বিপরীতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে। এ ঘটনায় টিকিট বিক্রির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
অভিযানে সংগৃহীত তথ্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে টিম।
বিজ্ঞাপন
Anjara World Shop
এদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট কেনায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আরেকটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুদক।
দুদকের জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টিমের সদস্যরা প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেন এবং প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেন।
No Comment Yet