ফটিকছড়িতে একদিনে রোপণ হবে ৭ হাজার গাছের চারা

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় একদিনে ৭ হাজার ফলজ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে একযোগে এসব চারা রোপণ করা হয়েছে।

সোমবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে সাংবাদিকদের এ তথ্য জানান ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
প্রশাসন সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জেলার ১৬টি উপজেলায় একদিনে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফটিকছড়িতে দু’উপজেলায় রোপণ করা হবে ৭ হাজার গাছের চারা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফটিকছড়ি ও নাজিরহাট পৌরসভার মধ্যবর্তী এলাকায় উৎসব ক্লাবের পাশে কর্মসূচির উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর। এরপর দুই উপজেলার ১০ টি স্পটে একযোগে চারা রোপণ করা হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet