জি২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী 

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ (বাসস) : জি২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের আটলান্টা শহরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

মস্কো বৃহস্পতিবার জানিয়েছে, বৈঠকে লাভরভ তার বক্তব্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে রাশিয়ার অবস্থান তুলে ধরবেন।

0%
0%
No Comment Yet