জলঢাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম (৫১) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত কুলসুম উপজেলার শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আজ রোববার (১নভেম্বর) সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সকাল ৯ টার দিকে স্বামীর মোটরসাইকেলের পিছনে স্কুল যাওয়ার সময় গোদর বাজার নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান উম্মে কুলসুম। এ সময় তার মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়। পড়ে স্থানীয়দের সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই উম্মে কুলসুমের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet