চোটের শঙ্কায় নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত মারুফা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মারুফা আক্তার। তবে আসন্ন নিউজিল্যান্ড সফরে এই পেসারকে ছাড়াই খেলতে হতে পারে বাংলাদেশকে।

পুরোনো গোড়ালির চোট আবারও ফিরে আসায় তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্রুত মাঠে ফেরানোর পরিবর্তে পুরোপুরি সুস্থ করে তোলার পরিকল্পনা নিয়েছে বোর্ড।

তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ১০ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশ নারী দলের। টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। তবে চোটের কারণে এই সিরিজে মারুফার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিসিবি সূত্রে জানা গেছে, তার গোড়ালির পুরোনো সমস্যা আবারও দেখা দিয়েছে।

মারুফার সুস্থতার বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে বিসিবি। দলের অন্যতম নির্ভরযোগ্য এই পেসারকে পুরোপুরি ফিট না করে মাঠে ফেরাতে চায় না তারা। দীর্ঘ মেয়াদে তার ফিটনেস ও বোলিং সক্ষমতা ধরে রাখাই এখন বোর্ডের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

ক্রিকবাজ-কে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, মারুফার গোড়ালির ব্যথা আবার ফিরে এসেছে। তাই তাকে পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হওয়ার সময় দিতে চায় বোর্ড। ভবিষ্যতে যেন কোনো ধরনের অস্বস্তি ছাড়াই বোলিং করতে পারেন, সেটি নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ না হলে নিজের স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী বোলিং করাও তার জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছে বিসিবি।

বাংলাদেশের পেস আক্রমণে মারুফার গুরুত্ব বিবেচনায় নিয়েই এমন সতর্ক সিদ্ধান্ত। সাময়িকভাবে নিউজিল্যান্ড সফরে তাকে না পাওয়ার আশঙ্কা থাকলেও চোট পুরোপুরি কাটিয়ে দীর্ঘ সময় দলের হয়ে খেলার উপযোগী করে তোলাই এখন বোর্ডের প্রধান অগ্রাধিকার।

0%
0%
No Comment Yet